প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
গাঁয়ের কথা
গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)
রাজীব রায়হান
২৫
0
৩১০
গেঁয়ো বলে শহুরেরা
দিক না যতই গালি।
এই "গেঁয়ো"রাই গড়েছে শহর
কিভাবে যে ভুলি?
সবুজ শ্যামল এই বাংলায়
গাঁয়ে যাদের বাস,
শহরের এই ধূলোময় নোংরামিতে
থাকেনা তাদের শ্বাস।
শহুরে হয়ে খুব ভাবের সাথে
চলেন যেসব বাবু,
বাজারে গিয়ে গাঁয়ের টাটকা সবজি
খুঁজে খুঁজে হন কাবু।
ধুঁকে ধুঁকে মরতে বসেছে আজ
অক্সিজেনহীন শহরবাসী।
"গেঁয়ো" বলে শুনলে গালি
আমার যে পায় হাসি।
যে গাঁ দিল ভিতটা গড়ে
সেই গাঁয়েরই তরে,
চলুন একটু হই না "গেঁয়ো",
ফিরে চলি ঘরে।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
২৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
হোসেন মোশাররফ
সহজ কথার সহজ প্রকাশ ..........
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ নভেম্বর, ২০১১
তৌহিদ উল্লাহ শাকিল N/A
বেশ কয়েকদিন অসুস্থ থাকার পড় আজ পড়তে এলাম । সুন্দর কবিতা , ভাল লিখেছ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ নভেম্বর, ২০১১
ম্যারিনা নাসরিন সীমা
বাংলাদেশের প্রান হল গ্রাম সুতরাং গ্রামকে অবহেলার কোন সুযোগ নেই ।তবুও আমরা করি । ছন্দে ছন্দে সুন্দর মেসেজ দিলেন ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ নভেম্বর, ২০১১
মামুন আবদুল্লাহ
খুব বাস্তব একটি কথা অসাধারণ ছন্দে তুলে এনেছেন, অশেষ ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ নভেম্বর, ২০১১
আনিসুর রহমান মানিক
চলুন একটু হই না "গেঁয়ো", ফিরে চলি ঘরে।-----ভালো /
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ নভেম্বর, ২০১১
শেখ একেএম জাকারিয়া
গেঁয়ো বলে শহুরেরা দিক না যতই গালি। এই "গেঁয়ো"রাই গড়েছে শহর কিভাবে যে ভুলি? সুন্দর লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ নভেম্বর, ২০১১
অজয়
ভালো লাগলো কবিতার সহজ ভাষা .......................
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ নভেম্বর, ২০১১
আবু ওয়াফা মোঃ মুফতি
"যে গাঁ দিল ভিতটা গড়ে সেই গাঁয়েরই তরে, চলুন একটু হই না "গেঁয়ো", ফিরে চলি ঘরে।" - বেশ ভাল লাগল |
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ নভেম্বর, ২০১১
ওয়াছিম
ভাই ছড়াটা জটিল ভাল হয়েছে..... অসাধারন...... আমার খুব ভাল লাগলো।......................
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ নভেম্বর, ২০১১
এস, এম, ফজলুল হাসান N/A
যে গাঁ দিল ভিতটা গড়ে সেই গাঁয়েরই তরে, চলুন একটু হই না "গেঁয়ো", ফিরে চলি ঘরে। --- ভালো লাগলো কবিতাটি , ধন্যবাদ |
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ নভেম্বর, ২০১১
আরো মন্তব্য দেখুন (
২৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২০ আগষ্ট - ২০১১
গল্প/কবিতা: ৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী